Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধানমন্ত্রীর ভারত সফর রিভিউ করা হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১৮:৩২ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১৯:১২

পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরসহ বেশ কিছু আমন্ত্রণ রিভিউ করা হচ্ছে। রিভিউ শেষে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এ সময় পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো বক্তব্য আছে কি না? এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, ‘বাংলাদেশ প্রথম’ নীতিতে আমাদের সম্পর্ক জিরো সাম গেমের নয়। অর্থাৎ একজনের সঙ্গে সম্পর্ক গড়া মানে অন্যের সঙ্গে সম্পর্ক নষ্ট করে নয়।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘দীনেশ ত্রিবেদীর বৈঠকটি শুধুমাত্র সৌজন্যে রীতি অনুযায়ী। আমাদের সামনে অনেক বৈঠক হবে। আস্তে আস্তে সব বিষয় আলোচনা হবে।’

তিনি আরও বলেন, ‘দুই দেশের সম্পর্ক উন্নয়নে একমত হয়েছি। আমরা নিজেদের কিছুটা অস্বস্তির কথা জানি। আগামীতে তা দূর করতে কাজ করা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর