Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি’র দুই মনোনয়নপত্র সংগ্রহ

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৩:১০

ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি।

রোববার (৯ আগস্ট) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার দফতর থেকে মনোনয়নপত্র দুটি সংগ্রহ করা হয়।

একটি মনোনয়নপত্র নিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি এবং অন্যটি বিএনপির নেতা রুহুল কবীর রিজভী।

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য গত বৃহস্পতিবার (৬ আগস্ট) তফসিল প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে ১৩ আগস্ট পর্যন্ত। ওই দিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

জমা পড়া মনোনয়নপত্র ১৬ আগস্ট সকাল ১০টা থেকে যাচাই শুরু করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের জন্য ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত সময় রাখা হয়েছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন হবে আগামী ২০ আগস্ট। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে ভোট গ্রহণ করা হবে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর