Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রেমিকাকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৩:০৩

প্রতীকী ছবি

চট্টগ্রাম: জেলার হাটহাজারীতে প্রেমিকাকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ইসমাইল সিকদার (১৯) নামের এক যুবক।

শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের হিম্মত শিকদারের বাড়ির একটি ঘরে এ ঘটনা ঘটে।

ইসমাইল সিকদার উপজেলার মেখল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড হিম্মত শিকদারের বাড়ির প্রবাসী আইয়ুব সিকদারের পুত্র।

মেখল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য মো. সবুজ বলেন, ‘মা ও পরিবারের অন্যান্য লোকজন বেড়াতে গেলে ইসমাইল সিকদার ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন। এলাকার এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে দীর্ঘদিন থেকে।’ ওই মেয়েটির সঙ্গে ভিডিও কলে এসে ইসমাইল আত্মহত্যা করেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুর রহমান বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়। সকালে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএন/এমএম