Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বনানীতে নিষিদ্ধ আ.লীগের মিছিল করার চেষ্টা, গ্রেফতার ৭

স্টাফ করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ১৪:৫১ | আপডেট: ৭ আগস্ট ২০২৬ ১৫:০০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনানীতে মশাল মিছিলের চেষ্টাকালে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন— মো. আরিফ (১৯), মো. শাকিল আহমেদ (১৯), আশিক আহমেদ মোস্তফা (১৯) এবং ১৮ বছরের কম বয়সি আরও ৪ জন।

নিয়াজ মেহেদী বলেন, ‘বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে বনানী থানা পুলিশের একটি টিম জানতে পারে যে সৈনিক ক্লাব থেকে আর্মি স্টেডিয়ামের দিকে যাওয়ার সময় ঢাকা-ময়মনসিংহ (আউটগোয়িং) মহাসড়কে আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে প্রায় ১০০ থেকে ১২০ জনের একটি দল মশালসহ মিছিলের উদ্দেশ্যে একত্রিত হয়েছে। তাৎক্ষণিকভাবে বনানী থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায় এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ৭ জনকে আটক করে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৭০টি মশাল, ১টি ব্যানার এবং ৭৭টি ফেসমাস্ক উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় অন্যান্য অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

গ্রেফতার ৭ জনসহ মিছিলের আয়োজকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর