Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পাবনা / নিষিদ্ধ আ.লীগের মিছিল ও পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৬:৫৬

পাবনার সুজানগর থানা

পাবনা: জেলার সুজানগরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিছিল করার অভিযোগে দায়ের করা দুটো মামলায় নারীসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার (১৭ জুলাই) রাতভর অভিযান চালিয়ে নারীসহ ১১ জনকে গ্রেফতার করে পুলিশ।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘গত ৬ জুলাই ভোররাতে সুজানগরের মথুরাপুর এলাকার দোহারপাড়ায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার আড়ালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের নেতৃত্বে নাশকতার পরিকল্পনা করছিল। এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয় একটি মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়। এতে ওই দলের শতাধিক নেতাকর্মীর সাথে আরও কয়েকশ সমর্থক দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করা হয় এবং ওসিসহ দুই পুলিশ সদস্য আহত হন।’

বিজ্ঞাপন

আহত পুলিশ সদস্যরা হলেন— সুজানগর থানার ওসি মোজাফফর হোসেন ও কনস্টেবল সবুজ।

পুলিশের পক্ষ থেকে আরও দাবি করা হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সুজানগর উপজেলা শাখার সভাপতি আব্দুল ওহাবের প্রত্যক্ষ উপস্থিতিতে ও নেতৃত্বে এই হামলা চালানো হয়।

এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় এক নারীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর