Friday 07 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিলেটে সড়ক দুর্ঘটনায় বাউল শিল্পী পেহেলী ভৈরবী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ আগস্ট ২০২৬ ১৫:৪৭

বাউল শিল্পী পেহেলী ভৈরবী।

সিলেট: সিলেটের ওসমানীনগরে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন জনপ্রিয় বাউল শিল্পী পেহেলী ভৈরবী।

শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টা ১০ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর থানার কাশিকাপন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় শিশুসহ মোট নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ২৫ জন।

সহকর্মী সূত্রে জানা গেছে, সিলেটে একটি সঙ্গীত অনুষ্ঠানে অংশ্রগ্রহণ শেষে বাড়ি ফেরার পথে ওসমানীনগর এলাকায় পৌঁছালে তাদের বহনকারী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান এই বাউল শিল্পী।

তিনি মূলত বাউল, বিচ্ছেদ ও লোকসংগীত গেয়ে শ্রোতাদের মাঝে পরিচিতি লাভ করেছিলেন। বিভিন্ন স্টেজ প্রোগ্রাম ও ইউটিউব প্ল্যাটফর্মে তার গানগুলো বেশ প্রশংসিত হয়। তার কয়েকটি উল্লেখযোগ্য জনপ্রিয় গান হলো—‘মিষ্টি কথায় ভুইলা তুমি আসল পিরিত চিনলা না’, ‘তুমি তো সুখেই আছো বন্ধু’, ‘সাজানো জীবন পাব কি কখন’, ‘ইন্দুবালা গো তুমি কোন আকাশে থাকো’ ইত্যাদি।

বিজ্ঞাপন

সুর ও সঙ্গীতের ভুবনে নিজের অনবদ্য গায়কী দিয়ে অল্প সময়েই শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন পহেলী ভৈরবী। তার এই আকস্মিক ও অকাল মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার সহশিল্পী, ভক্ত ও অনুরাগীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন এবং মরহুমার আত্মার মাগফেরা কামনা করেছেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর