Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জুলাই ২০২৬ ১০:৩১ | আপডেট: ২২ জুলাই ২০২৬ ১৩:৩৪

ছুরিকাঘাত। প্রতীকী ছবি

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে হাজারীবাগ ভাগলপুর লেনের ৪৮/১/ই বাসার সামনে ঘটনাটি ঘটে।

খবর পেয়ে হাজারীবাগ থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ভোর পৌনে ৬টার দিকে তিনি মারা যান।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) এবিএম তৌহিদ জানান, রাতে জরুরি সেবা ট্রিপল নাইনের মাধ্যমে জানতে পারি ভাগলপুর লেনের রাস্তায় এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান। তার মাথায় একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

এসআই আরও জানান, সাগর হোসেন বুলেট (২৮) হাজারীবাগ ভাগলপুর লেনের স্থানীয়। তার বাবার নাম মৃত শাহাদত হোসেন। তিনি বেকার ছিলেন। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশের একাধিক টিম কাজ করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর