ঢাকা: মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের বিপরীত পাশের ময়লার ডাস্টবিন থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নবজাতকটির বয়স হবে আনুমানিক (১ দিন)।
রোববার (৯ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন জানান, ঢাকা মেডিকেলের এক স্টাফ ময়লা ফেলতে গিয়ে নবজাতকটি দেখতে পায়। এরপর থানায় খবর দেয়। খবর পেয়ে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগের বিপরীত পাশে ময়লার ডাস্টবিনে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় নবজাতকের মরদেহটি একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে ছিল। ওই মেয়ে নবজাতকের বয়স হবে আনুমানিক (১দিন)।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, কেউ মৃত অবস্থায় নজবাতকটি সেখানে ফেলে রেখে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।