Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীর বাতাস আজও ‘সহনীয়’

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১১:১৪

ছবি: সারাবাংলা

ঢাকা: রাজধানী ঢাকার বায়ু আজও ‘মাঝারি’ বা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। অন্যদিকে, ‘অস্বাস্থ্যকর’ বাতাস নিয়ে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে উগান্ডার কামপালা।

রোববার (৯ আগস্ট) বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

টানা কয়েকদিন ধরেই ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে। প্রকাশিত বায়ুদূষণের তালিকায় আজ ১৫ নম্বরে রয়েছে ঢাকা। এ সময় ঢাকার বায়ুদূষণের স্কোর রেকর্ড করা হয়েছে ৯৫, যার অর্থ এখানকার বাতাস ‘মাঝারি’ মানের বা ‘সহনীয়’।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুর মান শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ‘ভালো’ বলে বিবেচিত হয়। এছাড়া ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’ বা ‘সহনীয়’, ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ এবং ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এমএম