Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশের ৮ জেলায় স্বল্পমেয়াদি বন্যার পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১১:৩৩

বন্যার পানিতে ডুবে গেছে নিম্নাঞ্চল। ফাইল ছবি

ঢাকা: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্টি হওয়া লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত বৃষ্টির কারণে দেশের আটটি জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার (৯ আগস্ট) বন্যা পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী, ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কিছু এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। এছাড়া আত্রাই নদী অববাহিকার নওগাঁ ও নাটোর জেলায়ও নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা বলছেন, দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি ভারতের উজান অঞ্চলে অতিরিক্ত বর্ষণের ফলে নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে নদী তীরবর্তী ও চরাঞ্চলের নিচু এলাকাগুলোতে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং নদীতীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানগুলো থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর