Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় বিদেশি পিস্তল-গুলিসহ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ২২:৫৮

গ্রেফতার যুবক মো. রাসেল

কুমিল্লা: জেলার দাউদকান্দিতে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মো. রাসেল (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার সদর উত্তর ইউনিয়নের হাসনাবাদ ভিটিকান্দি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবক রাসেল ভিটিকান্দি গ্রামের জজ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, হাসনাবাদ ভিটিকান্দি গ্রামের শফিউল্লাহ মুন্সির বাড়ির সামনে রাস্তার ওপর রাসেলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতার রাসেলের বিরুদ্ধে হত্যাসহ চারটি মামলা রয়েছে।’

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর