Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় গণপিটুনিতে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ আগস্ট ২০২৬ ২২:২০

নিহত রাজু শিকদারের মরদেহ

খুলনা: খুলনায় ছেলে ধরা সন্দেহে রাজু শিকদার (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়ের মহল এলাকায় ঘটনা ঘটে।

নিহত রাজু শিকদার খুলনার ফুলতলা উপজেলার নজরুল বিশ্বাসের ছেলে।

পুলিশ জানায়, রাজু শিকদার রায়ের মহল এলাকায় একটি শিশুকে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন। শিশুটির সঙ্গে তার পূর্বপরিচয় ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ সময় স্থানীয়দের মধ্যে ছেলেধরা সন্দেহ সৃষ্টি হলে কয়েকজন তাকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সোনাডাঙ্গা জোনের সহকারী পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবির বলেন, ‘প্রকৃত ঘটনা জানার জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর