Tuesday 18 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া শটগান-গুলিসহ যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১০ মে ২০২৬ ১৬:০০

– ছবি : সংগৃহীত

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানে দুষ্কৃতিকারী কর্তৃক থানা থেকে লুট হওয়া একটি শটগান ও শটগানের ৩ রাউন্ড কার্তুজসহ নারায়ণগঞ্জের ফতুল্লায় একজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

রোববার (১০ মে) দুপুরে র‌্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‌্যাব জানায়, র‍্যাব-১১ এর টহল টিম শনিবার (৯ মে) গোপন সূত্রে জানতে পারে যে, ফতুল্লা থানাধীন সস্তাপুর এলাকায় পলাশ হোসেন আকাশ (৩২) জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড কার্তুজ নিরাপদ ও গোপন জায়গায় রাখার জন্য সস্তাপুর এলাকায় নিয়ে এসেছে। টহল টিম তাৎক্ষণিক স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে পলাশ হোসেন আকাশকে তল্লাশি করে। তল্লাশিকালে তার কাছ থেকে থানা থেকে লুট হওয়া একটি শটগান ও ৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

র‌্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ এর ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে আইনগত পদক্ষেপ গ্রহণে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর