নীলফামারী: নীলফামারীর ডিমলায় বিশেষ অভিযানে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একটি অভিযানিক দল (র্যাব-১৩, সিপিসি-২, নীলফামারী)।
শনিবার (২ মে) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র্যাব।
প্রেসবিজ্ঞতিতে বলা হয়, ২ মে ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারীর ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের অন্তর্গত দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া গ্রামের মো. মসির ইসলামে (৩০) বসতবাড়িতে অভিযান পরিচালনা করে র্যাব। এ সময় প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ মিস্টার ইসলাম (১৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া মিস্টার ইসলাম উপজেলার দক্ষিণ সোনাখুলি ডাঙ্গাপাড়া এলাকার মো. আসমত আলীর ছেলে।
র্যাব জানায়, গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা এবং পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।