Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নেত্রকোনায় ট্রাক-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ২২:৫৭

প্রতীকী ছবি

নেত্রকোনা: জেলার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় নারীসহ চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যার আগে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বধলায় নারান্দিয়া এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী একটি পিকআপভ্যান যাত্রী নিয়ে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা এক নারীসহ চারজন ঘটনাস্থলেই মারা যান। আহত হয়েছেন আরও চারজন।

সড়ক দুর্ঘটনার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সংবাদ পেয়ে শ্যামগঞ্জ ফাঁড়ির পুলিশ, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করেন।

বিজ্ঞাপন

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম জানান, পুলিশ খবর পেয়ে নিহতদের উদ্ধার করেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর