Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে শোক জানালেন সৌদি রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ০০:১৯

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আল আবিয়া বৃহস্পতিবার (১৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত রিয়াদে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী নিহতদের শনাক্ত এবং মরদেহ ফেরত পাঠানোর ব্যবস্থায় সৌদি কর্তৃপক্ষের প্রদত্ত সমর্থন ও সহায়তার প্রশংসা করেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর বিদেশ উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর