Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বসুন্ধরা থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ২৩:৫৬

বসুন্ধরায় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৩ নেতাকর্মী গ্রেফতার। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বসুন্ধরায় গোপন বৈঠকের সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নারীসহ ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটের দিকে ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮-এর একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮, বাসা -২১৭৩ (KZM HEIGHTS) এর দ্বিতীয় তলায় ফ্ল্যাট বি-২ এ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংঠনসমূহের আয়োজনে ১৫ আগস্ট শোকদিবস উদযাপনের প্রস্তুতি উপলক্ষ্যে গোপন বৈঠক করছিল। তখন তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যানারসহ রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড জব্দ করা হয়। আগামীকল তাদের আদালতে তোলা হবে।’

বিজ্ঞাপন

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘১৫ আগস্ট উপলক্ষ্যে শোকদিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা সেখানে সমবেত হয়। এ সময় তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিল। ভাটারা থানা পুলিশের অভিযানে ঘটনাস্থল থেকে মোট ৫৩ জনকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিতে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিতভাবে নজরদারি ও অভিযান পরিচালনা করছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর