Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেত্রকোনায় ২১ মাদকসেবী-কারবারির কারাদণ্ডাদেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৮:০৩ | আপডেট: ২৯ জুন ২০২৬ ১৯:১৪

মোহনগঞ্জ থানা।

নেত্রকোনা: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় লাগাতার পরিচালিত অভিযানে ২১ জন মাদককারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ বিশেষ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মোহনগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম. এ. কাদের।

সোমবার (২৯ জুন) মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন এ তথ্য নিশ্চিত করেন।

মোহনগঞ্জ থানা কার্যালয় সূত্রে জানা গেছে, অভিযানে শেখ মুজিবর রহমান, হারুন অর রশিদ, পলাশ মিয়া, সাফায়েত উল্লাহ, রিপন খান, নবাব মিয়া, কাজল মিয়া, পরিমল রবি দাস, জগবন্ধু চন্দ্র দাস, লেলিন সরকার, সানোয়ার হোসেন, মোহন হাসান, আরমান মিয়া, শহিদুল হক, রুকন মিয়া, নজরুল ইসলাম, তুষার মিয়া, কাউসার আহম্মেদ, জহিরুল ইসলাম, মাসুম মিয়া এবং সাকিব খান পাঠান অঙ্কনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, ‘এলাকা মাদকমুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান চলছে। এজন্য চাই জনগণের সচেতনতা। তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য আহ্বান জানাচ্ছি।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর