Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
লাইভ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?

ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–

আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৮:০৪
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
সারসংক্ষেপ
  • লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?
  • লেবাননের সঙ্গে দ্রুত আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহু’র
  • যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন: ইরান
  • ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারের যত্ন নেব আমরা: ট্রাম্প
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বিজ্ঞাপন
২৮ মার্চ ২০২৬ ০৯:০২
ইসরায়েলের ১১ স্থানে ইরানের তীব্র হামলা

প্রতীকী ছবি।

ইসরায়েলে নতুন করে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের দাবি, ইসরায়েলের রাজধানী তেল আবিবের অন্তত ১১টি স্থানে একটি মিসাইল দিয়ে ইরান আঘাত হেনেছে বলে জানিয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাতে 'অপারেশন ট্রু প্রমিজ-৪'-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেল আবিব লক্ষ্য করে...

বিজ্ঞাপন
২৮ মার্চ ২০২৬ ০০:৫৯
শুধু জ্বালানি তেল নয়, অস্থির হয়ে ওঠবে খাদ্য-ওষুধ ও স্মার্টফোনের বাজার

হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালি দিয়ে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির দাম নাটকীয়ভাবে বেড়ে গেছে। পেট্রোলের দাম এরইমধ্যে বেড়েছে। তবে এই সংঘাতে শুধু জ্বালানিই নয়, আরও অনেক গুরুত্বপূর্ণ রাসায়নিক, গ্যাস ও পণ্যের বাজারে সরাসরি প্রভাব ফেলবে। শুক্রবার (২৭ মার্চ) বিশ্লেষণে বিবিসি ভেরিফাই জানিয়েছে, সংঘাতের আগে...

২৭ মার্চ ২০২৬ ২৩:৫৬
ইরানের ২ পারমাণবিক স্থাপনায় হামলা

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। ছবি: এপি

ইরানে দুইটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। তবে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। শুক্রবার (২৭ মার্চ) বিসিসির খবরে এ তথ্য জানা গেছে। ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের খোন্দাব হেভি ওয়াটার কমপ্লেক্সে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। আইআরএনএ মারকাজি প্রদেশের...

২৭ মার্চ ২০২৬ ১৯:৩৩
হরমুজ সংকটের মধ্যে তেল বিক্রিতে ইরানের রেকর্ড, দৈনিক বিক্রি ১৪ কোটি ডলার

চীনের ঝেজিয়াং প্রদেশের ঝোউশান এলাকায় একটি টার্মিনালে ট্যাংকার থেকে অপরিশোধিত তেল খালাস করা হচ্ছে। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও হরমুজ প্রণালি সংকটের মধ্যেও তেল বিক্রি থেকে রেকর্ড আয় বেড়েছে ইরানের। যুদ্ধ পরিস্থিতিতেও দেশটি প্রতিদিন গড়ে প্রায় ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হরমুজ প্রণালি ব্যবহার করতে পারা অন্যতম বড়...

২৭ মার্চ ২০২৬ ১৭:৫৯
দ্রুত মার্কিন ঘাঁটির আশপাশ ত্যাগের আহ্বান ইরানের বিপ্লবী গার্ডের

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান আহমদ ওয়াহিদি। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সামরিক ঘাঁটির আশপাশে বসবাসরত সাধারণ মানুষকে দ্রুত এলাকা খালি করার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। শুক্রবার (২৭ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংস্থাটি জানিয়েছে, মার্কিন সেনাদের লক্ষ্য করে যেকোনো সময় হামলা চালানো হতে পারে। আইআরজিসির জনসংযোগ শাখা থেকে প্রকাশিত এক বিশেষ...

২৭ মার্চ ২০২৬ ০৮:৩৫
যুদ্ধে সেনা সংকট, মন্ত্রিসভার বৈঠকে সতর্কবার্তা ইসরায়েলি সেনাপ্রধানের

ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির।

ইরান ও লেবাননের বিরুদ্ধে একই সঙ্গে একাধিক সম্মুখসারিতে যুদ্ধ করছে ইসরায়েলি বাহিনী। এতে করে বাহিনীতে সেনা সংকট দেখা দিয়েছে। এমন পরিস্থিতি চলতে থাকলে ইসরায়েলি বাহিনী ‘ভেঙে’ পড়বে বলে মন্তব্য করেছেন দেশটির সেনাপ্রধান ইয়াল জামির। শুক্রবার (২৭ মার্চ) আল জাজিরার খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী,...

২৬ মার্চ ২০২৬ ১৮:৪৪
হরমুজের পর এবার বাব আল-মান্দেব প্রণালি বন্ধের হুমকি ইরানের

বাব আল-মান্দেব লোহিত সাগরকে এডেন উপসাগর এবং আরব সাগরের সাথে সংযুক্ত করেছে। ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির পর এবার আরেকটি কৌশলগত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব আল-মান্দেব প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বৃহস্পতিবার (২৬ মার্চ) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) বরাতে ফার্স নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানের মূল ভূখণ্ড বা কৌশলগত খার্গ দ্বীপসহ...

২৬ মার্চ ২০২৬ ১৮:১৬
হরমুজে দায়িত্বে থাকা আইআরজিসির নৌপ্রধানকে হত্যার দাবি ইসরায়েলের

ইরানের নৌ-কমান্ডার আলিরেজা তাঙসিরি। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর প্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর ইসরায়েল কাটজ দাবি করেন, ‘‘আলিরেজা তাংসিরি সরাসরি হরমুজ প্রণালী বন্ধের জন্য দায়ী ছিলেন এবং তাকে ‘বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে’।’’ একটি ভিডিও বিবৃতিতে...

২৬ মার্চ ২০২৬ ১৬:০২
ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলা

ইসরায়েলের একটি পারমাণবিক স্থাপনার দৃশ্য। স্যাটেলাইটে তোলা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযানের ‘৮২তম ধাপ’ শুরু করেছে। এ ধাপে ইসরায়েলের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে তেহরান। ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাত দিয়ে বৃহষ্পতিবার (২৬ মার্চ) আল জাজিরা এ তথ্য জানিয়েছে। আইআরজিসি’র পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার...

২৬ মার্চ ২০২৬ ১৫:৩৯
মার্কিন নাগরিকদের দ্রুত ইরাক ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত।

ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস দেশটিতে বসবাসরত মার্কিন নাগরিকদের জন্য একটি নতুন নিরাপত্তা সতর্কতা জারি করেছে। বৃহষ্পতিবার (২৬ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য প্রকাশ করেছে। সতর্কবার্তায় দাবি করা হয়েছে, ইরাকের বিভিন্ন প্রান্তে থাকা মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে সশস্ত্র গোষ্ঠীগুলো ‘ব্যাপক’ হামলা চালিয়েছে। এমনকি ইরাকের কুর্দিস্তান অঞ্চলেও এসব...

২৬ মার্চ ২০২৬ ১৫:১২
‘যুদ্ধবিরতি প্রস্তাব’ পর্যালোচনা করবে ইরান, আলোচনার সম্ভাবনা নাকচ

তেহরানে হামলায় ক্ষতিগ্রস্ত একটি আবাসিক ভবনের দৃশ্য। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রায় চার সপ্তাহ ধরে চলা যুদ্ধ বন্ধ করতে ইরান এখন একটি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে। তবে তার এ দাবি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বৃহষ্পতিবার (২৬ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তার দেশ যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব পর্যালোচনা...

২৫ মার্চ ২০২৬ ২৩:৪৪
যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান, যুদ্ধ বন্ধে ৫ শর্ত দিল ইরান

মধ্য তেহরানের ভালি আসর স্কয়ারের একটি দেয়ালচিত্র। ছবি: প্রেস টিভি

৪ সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। তেহরান জানিয়েছে, যুদ্ধ কখন এবং কীভাবে শেষ হবে তা হবে তাদের নিজস্ব শর্ত ও সময়সূচি অনুযায়ী। বুধবার (২৫ মার্চ) প্রেস টিভিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ রাজনৈতিক-নিরাপত্তা কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। প্রস্তাবটির বিস্তারিত...

২৫ মার্চ ২০২৬ ১৯:৩৯
ইরানের সম্মতির পর হরমুজ প্রণালি পার হলো থাই তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। ছবি: রয়টার্স

থাইল্যান্ড ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের পর একটি থাই তেলবাহী ট্যাংকার নিরাপদভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। বৃহষ্পতিবার (২৫ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ব্যাংচাক করপোরেশন এই তথ্য নিশ্চিত করেছে। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও সাংবাদিকদের বলেন, ‘আমি অনুরোধ করেছিলাম যে থাই জাহাজগুলোর যদি এই প্রণালি দিয়ে যাওয়ার প্রয়োজন হয়, তবে...

২৫ মার্চ ২০২৬ ১৮:০৯
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব ইরানকে পৌঁছে দিল পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের জ্যেষ্ঠ সূত্রগুলো আল-জাজিরাকে বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহষ্পতিবার (২৫ মার্চ) আল-জাজিরার প্রতিবেদক ওসামা বিন জাভাইদ বলেন, ‘আমরা এখন নিশ্চিত করতে পারি যে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে পাকিস্তানকে দেওয়া একটি নথি তারা ইরানিদের কাছে উপস্থাপন করেছেন বলে পাকিস্তানের জ্যেষ্ঠ সূত্রগুলো আল-জাজিরাকে...

২৫ মার্চ ২০২৬ ১৬:০৭
ইরানে ২৪৩ শিক্ষার্থী ও শিক্ষক নিহত

ইরানে হামলা চালাতে বি–১ বোমারু বিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে এখন পর্যন্ত অন্তত ২৪৩ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। বৃহষ্পতিবার (২৫ মার্চ) ইরানের শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ইরানের ইয়াজদ শহরে একটি বিস্ফোরণের শব্দে সৃষ্টি হওয়া ‘আতঙ্ক ও মানসিক চাপে’ ১০ বছর...

1 2 3 4 5 6 20