ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–
সংবাদমাধ্যম তাসনিম নিউজের প্রকাশ করা ছবিটি।
আরও একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। বিধ্বস্ত বিমানের কিছু অংশের ছবি প্রকাশ করেছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ। প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৩ এপ্রিল) ইরান সম্ভবত আরও একটি মার্কিন-ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যেহেতু ছবিতে কেবল একটি ইঞ্জিনের ধোঁয়া দেখা যাচ্ছে, তাই ধরে নেওয়া যেতে পারে যে ভূপাতিত যুদ্ধবিমানটি একটি...
প্রতীকী ছবি।
ইরানের আকাশসীমায় ভূপাতিত করা মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের এক নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারে দেশটিতে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। শুক্রবার (৩ এপ্রিল) রাতে এই উদ্ধার অভিযান পরিচালিত হয় বলে 'দ্য টেলিগ্রাফ' গণমাধ্যমের বরাতে জানা গেছে। বিমানে থাকা দুই ক্রু সদস্য প্যারাসুটের মাধ্যমে বের হয়ে আসতে সক্ষম হন। এরপর তাদের উদ্ধারে...
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় শুক্রবার (৪ এপ্রিল) পৃথক ঘটনায় যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এসব ঘটনায় এক ক্রু সদস্য এখনও নিখোঁজ রয়েছেন এবং তাকে উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। মার্কিন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, একটি এফ-১৫ই যুদ্ধবিমান এবং একটি এ-১০ আক্রমণ বিমান ইরানের গোলায়...
ইরানের দাবি অনুযায়ী ভূপাতিত করা ড্রোন ও যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের ৩৫তম দিনে বড় ধরনের প্রতিরক্ষা সাফল্যের দাবি করেছে ইরান। শুক্রবার (৩ এপ্রিল) তেহরান জানায়, তাদের আকাশসীমায় প্রবেশ করে ও আঞ্চলিক জলসীমার কাছে মহড়া চালানো মার্কিন ও ইসরায়েলি বিমানবাহিনীর বিরুদ্ধে ব্যাপক পালটা অভিযান চালানো হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর দাবি, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অন্তত দুটি...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে চলমান সংঘাত কতদিন স্থায়ী হতে পারে, সে বিষয়ে তার সর্বশেষ মূল্যায়ন তুলে ধরেছেন। তবে তার বক্তব্য ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের মন্তব্যে স্পষ্ট সময়সূচির বদলে তৈরি হয়েছে ধোঁয়াশা। ইরানে ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর বুধবার (১...
ইরানে সাম্প্রতিক হামলায় দেশটির স্টিল উৎপাদন সক্ষমতার প্রায় ৭০ শতাংশ ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ দাবি করে একে ‘বিশাল সাফল্য’ হিসেবে উল্লেখ করেন। নেতানিয়াহু বলেন, হামলায় ইরানের সামরিক ও শিল্প সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।...
ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর যুক্তরাষ্ট্র তাদের এক পাইলটকে খুঁজছে বলে দাবি করেছে ইরানি গণমাধ্যম। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ দাবি করেছে। তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, পাইলটকে খুঁজতে মার্কিন হেলিকপ্টার, যুদ্ধবিমান ও নজরদারি ড্রোন ব্যবহার করা হচ্ছে। তবে, ভূপাতিত পাইলটকে উদ্ধারের জন্য যুক্তরাষ্ট্র ‘তল্লাশি অভিযান’...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ এক পোস্টে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব সহজেই মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী উন্মুক্ত করতে পারে। শুক্রবার (৩ এপ্রিল) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তিনি লিখেছেন, ‘সামান্য একটু সময় দিলেই আমরা খুব সহজে হরমুজ প্রণালী উন্মুক্ত করতে পারি, ওখানকার তেল...
ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি।
ইরানের আকাশ বা জলসীমা তো বটেই, ভূখণ্ডে কোনো প্রকার স্থল অভিযানের দুঃসাহস দেখালে একজন আক্রমণকারীকেও জীবিত রাখা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। বৃহস্পতিবার (২মার্চ) সেনাবাহিনীর কমান্ড ও কন্ট্রোল সেন্টার থেকে দেওয়া এক জরুরি ভাষণে তিনি সাফ জানিয়ে দেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানি সেনাবাহিনী এখন...
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোর ১টায় (যুক্তরাষ্ট্র সময় রাত ৯টা) ট্রাম্পের এ ভাষণ দেওয়ার কথা রয়েছে। দেশে রাজনৈতিক চাপ বাড়তে থাকা এবং জনসমর্থন কমে যাওয়ার প্রেক্ষাপটে এই ভাষণকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ হিসেবে দেখা হচ্ছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও...
‘রেড ক্রিসেন্ট সোসাইটি অব ইরান’-এর লোগো। ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে ইরানে ইস্রো-মার্কিন জোটের হামলায় ১ লাখ ১৫ হাজারের বেশি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে দাবি করেছে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার (১ এপ্রিল) টেলিগ্রামে দেওয়া এক হালনাগাদ তথ্যে সংস্থাটি এ দাবি করে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে আবাসিক ভবন, চিকিৎসাকেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান এবং ত্রাণসংশ্লিষ্ট স্থাপনা রয়েছে বলেও...
ইরান বনাম ইস্রো-মার্কিন যুদ্ধের প্রতীকি ছবি। ছবি: সংগৃহীত
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, সাম্প্রতিক হামলায় তারা শতাধিক ভারী ক্ষেপণাস্ত্র ও শক্তিশালী ড্রোন ব্যবহার করেছে। একইসঙ্গে অন্তত ২০০টি রকেটও নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (১ এপ্রিল) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরান ও তাদের মিত্র ‘প্রতিরোধ জোট’ এ হামলা চালিয়েছে। হামলায় ইসরায়েলের বিভিন্ন এলাকা ও...
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়টি তিনি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মিত্রদের সমর্থন না পাওয়ায় এ সিদ্ধান্ত নিয়ে তিনি ভাবছেন বলে জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ন্যাটো একটি ‘কাগুজে বাঘ’-এ পরিণত হয়েছে এবং এ জোটের কার্যকারিতা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ পুরোপুরি সচল না হলেও তিনি এই যুদ্ধ বন্ধ করতে আগ্রহী। মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। মঙ্গলবার (৩১ মার্চ) এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো...
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে ইরান-যুক্তরাষ্ট্র অস্থিরতার কারণে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (৩১ মার্চ) বিবিসি জানিয়েছে, বৈশ্বিক তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৭৩ ডলার থেকে বেড়ে বর্তমানে প্রায় ১১৭ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রে সংঘাত শুরুর পর থেকে গড় পেট্রোলের দাম এক ডলারের...