Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
লাইভ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?

ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–

আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৮:০৪
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
সারসংক্ষেপ
  • লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?
  • লেবাননের সঙ্গে দ্রুত আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহু’র
  • যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন: ইরান
  • ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারের যত্ন নেব আমরা: ট্রাম্প
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বিজ্ঞাপন
৩১ মার্চ ২০২৬ ১৮:৫৭
হরমুজে গিয়ে নিজেদের তেল নিজেরাই আনুন— মিত্রদেশগুলোকে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরান যুদ্ধে যোগ না দেওয়ায় যুক্তরাজ্যসহ মিত্রদেশগুলোর সমালাচনা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘হরমুজ প্রণালিকে ঘিরে নিষেধাজ্ঞার কারণে যারা (যুক্তরাজ্যের মতো দেশ) জেট ফুয়েল পেতে সমস্যায় পড়ছে, তাদের কিছুটা দেরিতে হলেও সাহস জোগাড় করে প্রণালিতে গিয়ে নিজেদের তেল নিজেরাই নিয়ে আসা উচিত।’ মঙ্গলবার (৩১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোস্যালে...

বিজ্ঞাপন
৩১ মার্চ ২০২৬ ০০:৫২
ইরানের খার্গ দ্বীপ দখলে কেন এত মরিয়া যুক্তরাষ্ট্র

ইরানের অর্থনীতির কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত পারস্য উপসাগরের ছোট্ট কিন্তু কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ এখন যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার নতুন কেন্দ্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বীপটি প্রকাশ্যে দখলের হুমকির পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। কেন এত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ? খার্গ দ্বীপ ইরানের জ্বালানি রফতানির কেন্দ্রবিন্দু। দেশটির প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল...

৩০ মার্চ ২০২৬ ২১:২২
খার্গ দ্বীপসহ ইরানের বিদ্যুৎ-জ্বালানি স্থাপনায় হামলার হুমকি ট্রাম্পের

ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে দেশটির বিদ্যুৎ স্থাপনা-তেল কূপ ও কৌশলগত গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তেহরান দ্রুত কোনো চুক্তিতে না এলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নেবে। তিনি লিখেছেন, ‘‘উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কিন্তু...

৩০ মার্চ ২০২৬ ২০:৪৩
‘এটি আমাদের যুদ্ধ নয়, যুক্তরাজ্য ইরানে সেনা পাঠাবে না’

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানে সেনা মোতায়েনের সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেছেন, ‘এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এ যুদ্ধে জড়িয়ে পড়ব না।’ সোমবার (৩০ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। স্টারমার সাংবাদিকদের বলেন, ব্রিটিশ নাগরিকদের জীবন ও স্বার্থ রক্ষা এবং মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষায় লন্ডন কেবল ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’...

৩০ মার্চ ২০২৬ ২০:১৭
ইরান যুদ্ধে জড়িত মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য আকাশপথ বন্ধ করল স্পেন

ছবি: সংগৃহীত

স্পেনের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবেলস জানিয়েছেন, ইরানের ওপর হামলার সঙ্গে জড়িত মার্কিন যুদ্ধবিমানগুলোর জন্য স্পেন তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছে। সোমবার (৩০ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এর আগে দেশটি তাদের যৌথ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দিতেও অস্বীকৃতি জানিয়েছিল। মাদ্রিদে সাংবাদিকদের প্রতিরক্ষা মন্ত্রী মার্গারিটা রোবেলস বলেন, ‘ইরান যুদ্ধের...

২৯ মার্চ ২০২৬ ২৩:৫৮
ট্রাম্পের সামনে এখন কেবলই কঠিন বিকল্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেটি ইমেজেস

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার এক মাস পূর্ণ হয়েছে। দীর্ঘ ৩০ দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন এক চরম রাজনৈতিক ও সামরিক সংকটের মুখোমুখি। একদিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের আকাশচুম্বী দাম এবং অন্যদিকে দেশে নিজের জনপ্রিয়তায় ধস—এই দুই প্রতিকূল পরিস্থিতির চাপে ট্রাম্পের সামনে এখন সহজ কোনো পথ খোলা...

২৯ মার্চ ২০২৬ ১৯:০১
ইসরায়েলে ইরান-হিজবুল্লাহর যৌথ হামলা, ১০০ শহরে বেজে উঠল সাইরেন

ইরান ও লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একযোগে ইসরায়েলে বড় ধরনের আক্রমণ চালিয়েছে। এই আকস্মিক ও সমন্বিত হামলার ফলে ইসরায়েলের অন্তত ১০০টি শহরে একযোগে বিমান হামলার সাইরেন বা সতর্কসংকেত বেজে ওঠে। রোববার (২৯ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ যখন রকেট বর্ষণ শুরু...

২৯ মার্চ ২০২৬ ০৯:২০
জেরুজালেমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ ইসরায়েলি আহত

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের জেরুজালেমের পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ শহরে অন্তত ১২ জন আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) দেশটির দৈনিক ইয়েদিওথ আহরোনথ এ তথ্য জানিয়েছে। এর আগে ইসরায়েলি চ্যানেল ১২ জরুরি সেবার বরাতে জানায়, একই শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। হামলায় শহরের অন্তত ১০টি বাড়ি...

২৮ মার্চ ২০২৬ ২১:৫৫
দুবাইয়ে ৫০০ মার্কিন সেনার ওপর ইরানের হামলা

ইরানি মুখপাত্র। ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রতিশোধমূলক হামলায় ৫০০-এর বেশি মার্কিন সামরিক সদস্যের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে বলে দাবি করেছে ইরানের 'খাতাম আল-আনবিয়া' কেন্দ্রীয় সদর দফতর। শনিবার (২৮ মার্চ) তাসনিম নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এক বিবৃতিতে ইরানি মুখপাত্র বলেন, ‘আমরা আগেই সতর্ক করেছিলাম, আক্রমণকারী মার্কিন সেনাবাহিনী ইরানের...

২৮ মার্চ ২০২৬ ২১:২৪
ইরানের হামলায় ইউক্রেনের ২১ ড্রোন বিশেষজ্ঞ নিহতের শঙ্কা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত ইউক্রেনীয় অ্যান্টি-ড্রোন সিস্টেম সংরক্ষণাগারে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ধ্বংস করে দিয়েছে। এ ঘটনায় অন্তত ২১ জন ইউক্রেনীয় নাগরিক নিহতের শঙ্কা করা হচ্ছে। শনিবার (২৮ মার্চ) ইরানের 'খাতাম আল-আনবিয়া' কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র এ তথ্য জানান। খবর তাসনিম নিউজ।...

২৮ মার্চ ২০২৬ ১৯:২০
ইসরায়েলে হুতিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ অব্যাহত থাকা অবস্থায় ইরানের প্রতি সংহতি জানিয়ে আয়োজিত এক সমাবেশের স্থলে টহল যানে বসানো মেশিনগান হাতে দায়িত্বরত এক হুতি পুলিশ সদস্য। ছবি: রয়টার্স

ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিশ্চিত করেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর তারা প্রথমবারের মতো ইসরায়েলে সরাসরি হামলা চালিয়েছে। শনিবার (২৮ মার্চ) বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। হুতি গোষ্ঠীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইরান, লেবানন, ইরাক এবং ফিলিস্তিন ভূখণ্ডে চলমান হামলার প্রতিবাদে তারা ইসরায়েলের ‘সংবেদনশীল সামরিক স্থাপনা’...

২৮ মার্চ ২০২৬ ১৭:৩৬
ইরানে উন্নত সংস্করণের শাহেদ ‘ড্রোন পাঠাচ্ছে’ রাশিয়া

শাহেদ ড্রোন। ছবি: সংগৃহীত

রাশিয়া ইরানে ড্রোনের একটি চালান পাঠাচ্ছে, যার মধ্যে রয়েছে ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত শাহেদ ড্রোনের উন্নত সংস্করণ। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় কর্মকর্তারা এ তথ্য এই সপ্তাহে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গত এক মাসেরও বেশি সময় ধরে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েল, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলো এবং যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর ওপর ড্রোন...

২৮ মার্চ ২০২৬ ১৬:১৪
লেবাননে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় ৯ ইসরায়েলি সেনা আহত

ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর যোদ্ধাদের ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় অন্তত ৯ ইসরায়েলি সেনা আহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। বিবৃতি অনুযায়ী, দক্ষিণ লেবাননের পৃথক দুটি স্থানে এই হামলার ঘটনা ঘটে। শুক্রবার (২৭ মার্চ) লড়াই চলাকালীন একটি ট্যাংকবিধ্বংসী...

২৮ মার্চ ২০২৬ ০৯:২৬
ইরানের সঙ্গে যুদ্ধ এখনো শেষ হয়নি, আরও ৩৫৫৪ লক্ষ্যবস্তু বাকি: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ এখনো শেষ হয়নি এবং তেহরান আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের এফআইআই সামিট-ই মিয়ামিতে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, 'যুদ্ধ এখনো শেষ হয়নি। আমি বলছি না যে এটি প্রায় শেষ, বরং এটি এখনো শেষ করার প্রক্রিয়ায় রয়েছে।' অন্য এক বক্তব্যে তিনি...

২৮ মার্চ ২০২৬ ০৯:১১
সৌদি আরবের বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১২ মার্কিন সেনা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সংশ্লিষ্ট কর্মকর্তারা। মার্কিন সংবাদমাধ্যম 'ওয়াল স্ট্রিট জার্নাল'-এর বরাতে হামলার তথ্য জানা গেছে। শুক্রবার (২৭ মার্চ) চালানো এ হামলায় মার্কিন বাহিনীর কয়েকটি আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং)...

1 2 3 4 5 20