Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
লাইভ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?

ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–

আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৮:০৪
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
সারসংক্ষেপ
  • লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?
  • লেবাননের সঙ্গে দ্রুত আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহু’র
  • যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন: ইরান
  • ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারের যত্ন নেব আমরা: ট্রাম্প
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বিজ্ঞাপন
২৫ মার্চ ২০২৬ ১৩:২৪
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে পাঁচ শর্ত দিল ইরান

তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার পর কুণ্ডলী পাকিয়ে উঠছে ধোঁয়া। ছবি: রয়টার্স

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান পাঁচটি শর্ত দিয়েছে। বৃহষ্পতিবার (২৫ মার্চ) মিডল ইস্ট মনিটর ও মিডল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৩ মার্চ) হিব্রু সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে এ যুদ্ধ চলছে। ওয়াল স্ট্রিট জার্নাল সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে,...

বিজ্ঞাপন
২৫ মার্চ ২০২৬ ০৯:১৮
যুদ্ধ বন্ধে ইরানকে ১৫ দফা শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুদ্ধের উত্তেজনা কমাতে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। দ্য নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স এবং ইসরায়েলের চ্যানেল ১২ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। দ্য নিউইয়র্ক টাইমস এবং রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে। তবে পরিকল্পনার নির্দিষ্ট দফাগুলো আনুষ্ঠানিকভাবে প্রকাশ...

২৪ মার্চ ২০২৬ ২৩:৩৮
শীর্ষ নেতারা নিহত, এখন ইরান চালাচ্ছে কারা?

প্রয়াত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গে শীর্ষ কয়েকজন নিহত কমান্ডার। ছবি কোলাজ: সারাবাংলা।

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনীসহ শীর্ষ পর্যায়ের কয়েকজন কমান্ডার নিহত হলেও দেশটির শাসনব্যবস্থা এখনো কার্যকরভাবে যুদ্ধ পরিচালনা করছে। ১৯৭৯ সালের বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত দেশটির ইসলামি প্রজাতন্ত্র একটি জটিল ও বহুস্তরীয় ক্ষমতার কাঠামো গড়ে তোলা হয়েছে, যেখানে কয়েকজন ব্যক্তির ওপর নির্ভর না করে বরং ধর্মতান্ত্রিক ব্যবস্থার টিকে থাকার...

২৪ মার্চ ২০২৬ ১৯:০৬
লারিজানি নিহতের পর ইরানের নতুন নিরাপত্তা প্রধান বাঘের যুলকাদর

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে মোহাম্মদ বাঘের যুলকাদরকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির কার্যালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য নিশ্চিত করেছে। গত সপ্তাহে ইসরাইল-মার্কিন যৌথ হামলায় নিহত আলী লারিজানির স্থলাভিষিক্ত হলেন তিনি। ইরানের রাষ্ট্রপতির কার্যালয়ের তথ্য বিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ মাহদি তাবাতাবাই মঙ্গলবার ঘোষণা করেন,...

২৪ মার্চ ২০২৬ ১৮:১৪
ইরানে ইন্টারনেট ব্ল্যাকআউটের ২৫ দিন, বিভ্রাটের রেকর্ড

ইরানে কর্তৃপক্ষের আরোপিত দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট ২৫তম দিনে পৌঁছেছে। মঙ্গলবার (২৪ মার্চ) পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস এ তথ্য জানিয়েছে। নেটব্লকস বলছে, ৫৭৬ ঘণ্টা অতিক্রম করা এ বিভ্রাট বিশ্বের অন্যতম দীর্ঘ ও ভয়াবহ ইন্টারনেট বিভ্রাটের নজির তৈরি করেছে। সংস্থাটি বলেছে, এই ইন্টারনেট বিভ্রাট “সাধারণ মানুষকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে, কারণ হোয়াইটলিস্টেড...

২৪ মার্চ ২০২৬ ১৭:৫৫
ইরানের বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ফের হামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প শান্তি আলোচনার দাবি করলেও ইরানের বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত রয়েছে। এতে উত্তেজনা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আলজাজিরার প্রতিবেদনে জানা গেছে, মঙ্গলবার (২৪ মার্চ) রাতভর রাজধানী তেহরানে ব্যাপক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাশাপাশি তাব্রিজ, ইস্পাহান ও কারাজ শহরেও হামলা চালানো হয়। ইরানি গণমাধ্যম...

২৪ মার্চ ২০২৬ ১৩:৫৬
ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, ভবন ও রাস্তা মারাত্মক ক্ষতিগ্রস্থ

হামলার পর আগুন নেভানোর চেষ্টা করছেন ইসরায়েলি ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: রয়টার্স

ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ। এ হামলায় রাজধানী তেল আবিবের ভবন এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, হারেৎজ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শহরের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো বলেছে,...

২৪ মার্চ ২০২৬ ১১:৫৯
ইরানের সঙ্গে ঐকমত্যের দাবি ট্রাম্পের, তেহরান বলল ‘মিথ্যা কথা’

ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ও ঐকমত্য হওয়ার কথা অস্বীকার করেছে ইরান। এমন খবরকে ‘মিথ্যা কথা’ বলে উল্লেখ করেছে দেশটি। মঙ্গলবার (২৪ মার্চ) আল জাজিরার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এমন মন্তব্য করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে একই দাবি করে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট...

২৪ মার্চ ২০২৬ ০৮:৪১
নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে ইরান: সশস্ত্র বাহিনীর মুখপাত্র

ইব্রাহিম জোলফাগারি। ছবি: ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে

নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সক্ষমতা ব্যবহারের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর ‘খাতাম আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি এ কথা জানিয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) আল জাজিরার খবরে এ তথ্য প্রকাশ করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে জোলফাগারি জোর দিয়ে বলেন, `ইরান বুদ্ধিমত্তা ও শক্তির...

২৩ মার্চ ২০২৬ ২৩:৪৫
ট্রাম্পকে ‘প্রতারক প্রেসিডেন্ট’ আখ্যা দিল আইআরজিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পকে ‘প্রতারক আমেরিকান প্রেসিডেন্ট’ আখ্যা দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। সোমবার (২৩ মার্চ) যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধে ‘বেশ জোরালো আলোচনা’ নিয়ে ট্রাম্পের মন্তব্যের পর এক প্রতিক্রিয়ায় আইআরজিসি জানায়, তার ‘স্ববিরোধী আচরণ’ ইরানকে যুদ্ধক্ষেত্র থেকে বিচ্যুত করতে পারবে না। এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্র...

২৩ মার্চ ২০২৬ ২৩:২৫
যুদ্ধের চোরাবালি থেকে বাঁচতে মিথ্যাচার করছে যুক্তরাষ্ট্র: ইরানের স্পিকার

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো আলোচনা হয়নি বলে দাবি করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি একই দাবি করে। সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লিখেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যে চোরাবালিতে...

২৩ মার্চ ২০২৬ ২৩:১৫
যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি: ইসমাইল বাঘাই

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি বলে স্পষ্টভাবে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সোমবার (২৩ মার্চ) বাঘাইয়ের বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, ‘যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের আলোচনার অনুরোধ নিয়ে কিছু বন্ধু দেশের কাছ থেকে বার্তা পাওয়া গেছে।’ বাঘাই আরও জানান, এর জবাবে ইরান ‘তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে...

২৩ মার্চ ২০২৬ ২২:৩৮
যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ নিয়ন্ত্রণ করবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শিগগিরই হরমুজ প্রণালী খুলে যাচ্ছে। ইরানের সঙ্গে চুক্তি হলে যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে তখন এই বাণিজ্যিক পথটি নিয়ন্ত্রণ করবে বলে জানান তিনি। তিনি সোমবার (২৩ মার্চ) সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনা এগিয়ে চললে সেটা খুব শিগগিরই খুলবে। হরমুজে...

২৩ মার্চ ২০২৬ ২০:৪৩
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তি করতে আগ্রহী: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই একটি সমঝোতায় পৌঁছাতে চায় বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, চূড়ান্ত কোনো চুক্তি হবে কি না—তা এখনো নিশ্চিত নয়। সোমবার (২৩ মার্চ) ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছে...

২৩ মার্চ ২০২৬ ২০:০৭
‘ফলপ্রসূ আলোচনার’ দাবি ট্রাম্পের, ‘তেলের দাম কমানোর কৌশল’ বলছে ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে “সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধান” বিষয়ে গত দুই দিনে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, আলোচনার সাফল্যের ভিত্তিতে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর ওপর যেকোনো সামরিক হামলা ৫ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেছেন,...

1 3 4 5 6 7 20