Wednesday 15 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
লাইভ ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা

লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?

ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–

আপডেট: ১০ এপ্রিল ২০২৬ ০৮:০৪
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা
সারসংক্ষেপ
  • লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, যুদ্ধবিরতি কি ভেস্তে যাবে?
  • লেবাননের সঙ্গে দ্রুত আলোচনা শুরুর নির্দেশ নেতানিয়াহু’র
  • যুদ্ধবিরতির ‘অবিচ্ছেদ্য অংশ’ লেবানন: ইরান
  • ইরানের ইউরেনিয়াম ভাণ্ডারের যত্ন নেব আমরা: ট্রাম্প
  • ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট
বিজ্ঞাপন
২৩ মার্চ ২০২৬ ১৯:০৭
ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণায় বিশ্ববাজারে তেলের দাম কমল ১৩%

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা পাঁচ দিন পিছিয়ে দেওয়ার ঘোষণায় সোমবার (২৩ মার্চ) বিশ্ববাজারে তেলের দাম ১৩ শতাংশের বেশি কমে গেছে। সংঘাত চতুর্থ সপ্তাহে গড়ানোর প্রেক্ষাপটে নির্ধারিত সময়সীমার কয়েক ঘণ্টা আগে দেওয়া এ ঘোষণার পর কমতে শুরু করেছে তেলের দাম। আরও পড়ুন: ইরানের বিদ্যুৎকেন্দ্রে ৫ দিনের জন্য হামলা স্থগিতের...

বিজ্ঞাপন
২৩ মার্চ ২০২৬ ১৭:৫৩
ইরানের বিদ্যুৎকেন্দ্রে ৫ দিনের জন্য হামলা স্থগিতের ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

আগামী ৫ দিনের জন্য ইরানে বিদ্যুৎকেন্দ্রে ও জ্বালানি অবকাঠামোতে সব ধরনের সামরিক হামলা স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পূর্ণ সমাধানের লক্ষ্যে গত দুই দিনে ইরানের সঙ্গে ‘গভীর, বিস্তারিত ও গঠনমূলক’ আলোচনা হয়েছে।’...

২৩ মার্চ ২০২৬ ১০:৪৮
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের আলটিমেটাম, বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম এবং ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণার পর আজ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে প্রণালিটি খুলে না দিলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। অন্যদিকে ইসরায়েল সতর্ক করেছে, এ...

২৩ মার্চ ২০২৬ ০৮:২৭
ইসরায়েলে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, সর্তকতা সংকেত জারি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের একটি আবাসিক এলাকার ক্ষয়ক্ষতির দৃশ্য। ছবি: রয়টার্স

ইসরায়েলের বিভিন্ন এলাকায় ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। জেরুজালেম ও মধ্য ইসরায়েলসহ দক্ষিণ ইসরায়েলে একাধিক সতর্ক সংকেত জারি করা হয়েছে। এসব এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার খবরে কর্তৃপক্ষ সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার (২৩ মার্চ) আল জাজিরার খবরে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ইসরায়েলের বিভিন্ন...

২২ মার্চ ২০২৬ ১৩:৩১
ইরানের হামলায় ইসরায়েলের ৫টি শহর ক্ষতিগ্রস্ত, ২০০ নিহত

ইসরায়েলের ডিমোনা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ধ্বংসস্তূপে কাজ করছেন উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তাদের সর্বশেষ ছোড়া ক্ষেপণাস্ত্রগুলোতে ইসরায়েলের আরাদ, ডিমোনা, ইলাত, বিরশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা এবং নিরাপত্তাকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, শনিবার (২১ মার্চ) এ হামলার ঘটনা ঘটেছে। আইআরজিসি কুয়েতের আলী আল-সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল-মিনহাদ ও...

২১ মার্চ ২০২৬ ২২:১৬
ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

নিজেদের আকাশসীমায় ইসরাইলের একটি ইসরাইলি এফ-১৬ যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করার দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ খবর জানিয়েছে। কিন্তু ইসরায়েল বিষয়টি স্বীকার করলেও দাবি করেছে, এতে বিমানটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইরানের আইআরজিসি আজ শনিবার (২১ মার্চ) জানায়, তারা ইরানের মধ্যাঞ্চলের আকাশে একটি ইসরাইলি...

২১ মার্চ ২০২৬ ১৯:৩৮
ইরানের নাতানজ পারমাণবিক কেন্দ্রে ফের যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা

নাতানজ জ্বালানি সমৃদ্ধকরণ কমপ্লেক্সের স্যাটেলাইট ছবি।

ইরানের প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র নাতানজে ফের ভয়াবহ হামলার চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। যুদ্ধের প্রথম সপ্তাহেই এই স্থাপনায় হামলা চালানো হয়েছিল। শনিবার (২১ মার্চ) ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, আজ শনিবার মধ্য ইরানের নাতানজ পরমাণু কেন্দ্রে এ হামলা চালানো হয়। তবে এতে কোনো তেজস্ক্রিয় উপাদান ছড়িয়ে পড়েনি। প্রতিবেদনে আরও...

২১ মার্চ ২০২৬ ১২:৫৩
ইরানে অভিযান গুটিয়ে আনার ইঙ্গিত ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চলমান সামরিক অভিযান ‘গুটিয়ে আনার’ ইঙ্গিত দিয়েছেন। একই সঙ্গে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় ইরানি তেল পরিবহনের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছে ওয়াশিংটন। বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ মার্চ) ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে...

২০ মার্চ ২০২৬ ২২:২৩
ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

চেক প্রজাতন্ত্রে ইসরায়েলি অস্ত্র জায়ান্ট এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দ্য আর্থকোয়েক ফ্যাকশন নামের একটি গোপন গোষ্ঠী (আন্ডারগ্রাউন্ড গ্রুপ) অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে বলে জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, চেক কর্তৃপক্ষ এ ঘটনার তদন্ত শুরু করেছে। দেশটির পুলিশ জানিয়েছে, এটি ‘সম্ভাব্য সন্ত্রাসী সংশ্লিষ্টতা’ কিনা তা...

২০ মার্চ ২০২৬ ২১:৫৯
ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নাঈনি নিহত

আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাঈনি। ছবি: সংগৃহীত

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাঈনি নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর পক্ষ থেকে তার নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, শুক্রবার ভোরে এ হামলা চালানো হয়।...

২০ মার্চ ২০২৬ ১৮:২৩
আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরায়েলের হামলা

ঈদের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের ওপর কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী। ছবি: সংগৃহীত।

পবিত্র আল-আকসা মসজিদের প্রাঙ্গণের কাছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে মুসল্লিদের ওপর টিয়ার গ্যাসের শেল ছুড়েছে ও হামলা চালিয়েছে তারা। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২০ মার্চ) এ হামলার ঘটনা ঘটে। ইরানের সঙ্গে যুদ্ধের জেরে ইসরায়েল আল-আকসা মসজিদ ও অন্যান্য পবিত্র স্থানে প্রবেশ...

২০ মার্চ ২০২৬ ১৫:১১
ইরানের গ্যাসক্ষেত্রে হামলার ইস্যুতে নেতানিয়াহুর সিদ্ধান্ত পরিবর্তন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের গ্যাসক্ষেত্রে ভবিষ্যৎ হামলা সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরায়েল আপাতত ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন হামলা চালাবে...

২০ মার্চ ২০২৬ ১১:৩০
ইরানের হামলায় বড় ক্ষতির মুখে কাতারের জ্বালানি খাত

ইরানের সাম্প্রতিক হামলায় কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানি সক্ষমতার প্রায় ১৭ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব তিন থেকে পাঁচ বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে দেশটির বার্ষিক প্রায় ২০ বিলিয়ন ডলার রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে এবং ইউরোপ ও এশিয়ায় গ্যাস সরবরাহেও ঝুঁকি দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া...

১৯ মার্চ ২০২৬ ২২:৩৪
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হাইফা তেল শোধনাগার থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় বাজান গ্রুপ–এর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) আলজাজিরার খবরে এ তথ্য জানা গেছে। ইসরায়েলের জাতীয় অ্যাম্বুলেন্স সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে, এ ঘটনায় অন্তত একজন আহত হয়েছেন। উত্তর ও মধ্য ইসরায়েলসহ জেরুজালেম এলাকায় বিমান হামলার...

১৯ মার্চ ২০২৬ ১১:৪৯
ইরানে হামলা চালানোর হুমকি দিল সৌদি আরব

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সৌদ। ফাইল ছবি।

ইরানের পক্ষ থেকে বারবার চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাবে সামরিক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দেয়নি সৌদি আরব। বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ারে প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্রমন্ত্রী আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন। রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান...

1 4 5 6 7 8 20