Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের গ্যাসক্ষেত্রে হামলার ইস্যুতে নেতানিয়াহুর সিদ্ধান্ত পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৬ ১৫:১১ | আপডেট: ২০ মার্চ ২০২৬ ১৬:৪৩

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের গ্যাসক্ষেত্রে ভবিষ্যৎ হামলা সাময়িকভাবে স্থগিত রাখতে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানান, ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) রাতে জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, ইসরায়েল আপাতত ইরানের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে নতুন হামলা চালাবে না। একই সঙ্গে তিনি এই অভিযোগও প্রত্যাখ্যান করেন যে, তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে ফেলেছেন।

এদিকে উত্তেজনা অব্যাহত রয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। জেরুজালেম ও তেহরান-দুই শহরেই বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সতর্ক করে বলেছেন, অবকাঠামোর ওপর আরও হামলা হলে তেহরান ‘কোনো ধরনের সংযম’ দেখাবে না।

বিজ্ঞাপন

গত কয়েক ঘণ্টায় সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সৌদি আরব এবং বাহরাইন-এ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। আমিরাত ও বাহরাইন এসব হামলার জন্য ইরানকে দায়ী করেছে।

অন্যদিকে, মানবাধিকার কর্মী সংবাদ সংস্থা জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৩ হাজার ১৮৬ জনে পৌঁছেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর