ইসরায়েল শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানে আকস্মিক হামলা চালিয়েছে। হামলার পর সম্ভাব্য পালটা আক্রমণের আশঙ্কায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এ তথ্য জানা গেছে। এ ঘটনার সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন সারাবাংলার লাইভ রিপোর্টিংয়ে–
কাতার এনার্জির রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির এলএনজি স্থাপনাটি হামলার শিকার হয়েছেছবি: রয়টার্স
কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটির কয়েকটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি স্থাপনায় আবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোরে ইরানের এ হামলায় স্থাপনাগুলোতে ‘বড় ধরনের আগুন’ লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাতার এনার্জি। রাষ্ট্রায়ত্ত এ জ্বালানি কোম্পানিটি জানিয়েছে,...
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ফাইল ছবি।
ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আল-জাজিরার খবরে বলা হয়েছে, লারিজানিকে হত্যার প্রায় একদিন পর বুধবার (১৮ মার্চ) এক বিবৃতিতে তিনি এ হুঁশিয়ারি দেন। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমে প্রকাশিত বিবৃতিতে লারিজানিকে একজন ‘বুদ্ধিমান ও অঙ্গীকারবদ্ধ ব্যক্তি’...
‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলা
ইরানের ‘সাউথ পার্স’ গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার প্রতিবাদে এবার কঠোর প্রতিশোধের ঘোষণা দিয়েছে তেহরান। ইরান আগামী কয়েক ঘণ্টার মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের পাঁচটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার হুমকি দিয়েছে। বুধবার (১৮ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ‘তাসনিম’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানি কর্তৃপক্ষের তালিকায় থাকা...
ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে কাতার। বুধবার (১৮ মার্চ) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে অত্যন্ত বিপজ্জনক হিসেবে অভিহিত করেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে এই হামলাকে একটি দায়িত্বজ্ঞানহীন কাজ হিসেবে বর্ণনা করে বলেন, এটি...
হরমুজ প্রণালি। ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালী বরাবর ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে শক্তিশালী বোমা হামলা চালানোর দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। তাদের ভাষ্য অনুযায়ী, এই হামলায় এমন ধরনের বোমা ব্যবহার করা হয়েছে, যা মাটির গভীরে প্রবেশ করে সেখানে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রণালিসংলগ্ন উপকূলে অবস্থিত ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে একাধিক...
সংযুক্ত আরব আমিরাত; মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিস্থিতি।
গাল্ফ দেশগুলোতে মার্কিন সেনা ঘাঁটির ওপর ইরানের প্রতিশোধমূলক হামলায় সবচেয়ে বেশিবার লক্ষ্য করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। গাল্ফ অঞ্চলের ওপর মোট ৩০ হাজারটির বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অর্ধেকের বেশি সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন লক্ষ্যভিত্তিক স্থানে নিক্ষেপ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) ভোরের দিকে দুবাইয়ে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।...
ইরানের সেনাপ্রধান আমির হাতামি।
ইরানের পক্ষ থেকে পরিচালিত এক হামলায় ইসরায়েলের তেল আবিবে দু’জনের মৃত্যু হয়েছে। এই হামলা লারিজানি হত্যার প্রতিশোধ হিসেবে ইরান তার মিত্র মিলিশিয়া গ্রুপকে দিয়ে পরিচালনা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র বরাতে এসব তথ্য জানা গেছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি বিমান হামলায় নিহত...
আলী লারিজানি (বামে) ও গোলামরেজা সোলাইমানি (ডানে)।
ইরান তাদের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ও বাসিজ বাহিনীর কমান্ডার গোলামরেজা সোলাইমানির নিহত হওয়ার সংবাদ নিশ্চিত করেছে। এর আগে ইসরায়েল তাদের হামলায় এই দু’জন নিহত হয়েছেন বলে দাবি করেছিল। এদিকে ইরান মধ্য ইসরায়েলে নতুন করে হামলা চালিয়েছে। এসব হামলায় শার্পনেলের আঘাতে অন্তত দু’জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পারস্য...
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের (এনসিটিসি) প্রধান জো কেন্ট। ছবি: আল-জাজিরা।
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধের প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের (এনসিটিসি) প্রধান জো কেন্ট পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৭ মার্চ) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে লেখা এক পদত্যাগপত্রে কেন্ট লিখেছেন, ‘বিবেকবান মানুষ হিসেবে ইরানের ওপর চলমান এই যুদ্ধকে আমি সমর্থন...
আলী লারিজানি (বামে) ও গোলামরেজা সোলাইমানি (ডানে)।
ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার (১৭ মার্চ) দেওয়া এক সংক্ষিপ্ত বিবৃতিতে কাটজ এ দাবি করেন। তবে কীভাবে বা কোথায় এই ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে ইরানের বাসিজ ফোর্সের প্রধান গোলামরেজা সোলাইমানিও হামলায় নিহত হয়েছেন বলে দাবি...
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ফাইল ছবি
ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন। তবে এ হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি ও পরিবারের অন্য সদস্যরা নিহত হয়েছেন। সোমবার (১৬ মার্চ) টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’-এর হাতে আসা একটি...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবি: সংগৃহীত।
ইরান যুদ্ধে যুক্তরাজ্যের অবস্থানে ‘অসন্তোষ’ ও ‘খুবই বিস্ময়’ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৬ মার্চ) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যে জাহাজ পাঠানোর মার্কিন অনুরোধ ফিরিয়ে দিয়েছিল যুক্তরাজ্য। পরে বিমানবাহী রণতরি পাঠানোর প্রস্তাব দিলেও তা অনেক দেরি হয়ে গেছে...
মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশালাকৃতির বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড-এ গত সপ্তাহে লাগা আগুন টানা ৩০ ঘণ্টার বেশি সময় ধরে জ্বলেছে। এতে রণতরিটির বেশ কয়েকজন নৌসেনা ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে সোমবার (১৬ মার্চ) এ তথ্য জানানো হয়েছে। রণতরিটির কয়েকজন নাবিক ও সামরিক কর্মকর্তার বরাত দিয়ে...
ইরাকের রাজধানী বাগদাদে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। ছবি: এএফপি
ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। মঙ্গলবার (১৭ মার্চ) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ইরাকের একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘তিনটি ড্রোন ও চারটি রকেট দিয়ে দূতাবাসে এ হামলা চালানো হয়। এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাস...
কেনেডি সেন্টারের বোর্ড সদস্যদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি স্বাভাবিক করতে কিছু দেশ আগ্রহী কিছু দেশ অনাগ্রহী। অনাগ্রহী দেশের তালিকায় এমন কিছু দেশ রয়েছে যাদের যুক্তরাষ্ট্র বহু বছর ধরে সহায়তা দিয়ে আসছে। সোমবার (১৬ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কেনেডি সেন্টারের বোর্ড সদস্যদের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের আগে সাংবাদিকদের ইরানের সর্বশেষ পরিস্থিতি...