Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, ভবন ও রাস্তা মারাত্মক ক্ষতিগ্রস্থ

আর্ন্তজাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৬ ১৩:৫৬ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ১৫:০৬

হামলার পর আগুন নেভানোর চেষ্টা করছেন ইসরায়েলি ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: রয়টার্স

ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হারেৎজ। এ হামলায় রাজধানী তেল আবিবের ভবন এবং রাস্তাঘাট ক্ষতিগ্রস্থ হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বৃটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, হারেৎজ জানিয়েছে, ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই শহরের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জরুরি সেবা সংস্থাগুলো বলেছে, ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, এমন একটি স্থানে যেখান চারজন আহত হয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, হামলায় মধ্য তেল আবিবে একটি ভবন ও এর সংলগ্ন রাস্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে বেশ কিছু গাড়িতে আগুন ধরে যায়।

বিজ্ঞাপন

এ ছাড়া রশ হেইন এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হারেৎজ জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানায়, এ হামলার আগে আজই ইসরায়েল লক্ষ্য করে তিন দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। দেশটির উত্তরাঞ্চলেও ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে খবর পাওয়া গেছে।

এসব হামলা এমন এক সময় চালানো হলো, যখন ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুবই ভালো’ আলোচনা হয়েছে। যদিও তার এ দাবি মিথ্যা কথা বলে নাকচ করে দিয়েছে ইরান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর