Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের স্টিল উৎপাদন সক্ষমতার ৭০% ধ্বংস হয়েছে: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
৩ এপ্রিল ২০২৬ ২০:৫৪ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ০০:১৪

ইরানে সাম্প্রতিক হামলায় দেশটির স্টিল উৎপাদন সক্ষমতার প্রায় ৭০ শতাংশ ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ দাবি করে একে ‘বিশাল সাফল্য’ হিসেবে উল্লেখ করেন।

নেতানিয়াহু বলেন, হামলায় ইরানের সামরিক ও শিল্প সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। এর ফলে ইরানের সামরিক ও অর্থনৈতিক শক্তির গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বড় ধরনের চাপের মুখে পড়বে।

তিনি আরও জানান, এ অভিযানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সঙ্গে তার ‘পূর্ণ সমন্বয়’ রয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় বজায় রেখে ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

এছাড়া লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র বিরুদ্ধেও ইসরায়েলের হামলা চলমান রয়েছে বলে জানান নেতানিয়াহু।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর