Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলের ১১ স্থানে ইরানের তীব্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৬ ০৯:০২ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ১২:৫৯

প্রতীকী ছবি।

ইসরায়েলে নতুন করে আবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের দাবি, ইসরায়েলের রাজধানী তেল আবিবের অন্তত ১১টি স্থানে একটি মিসাইল দিয়ে ইরান আঘাত হেনেছে বলে জানিয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাতে ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর অংশ হিসেবে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেল আবিব লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও এর মধ্যে একটি মিসাইলই একাধিক স্থানে আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রকেটের ধ্বংসাবশেষ বৃহত্তর তেল আবিবের বিভিন্ন এলাকায় পড়ে ভবন, সড়ক ও যানবাহনের ক্ষতি করেছে। ইসরায়েলি সম্প্রচার কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ১১টি স্থানে এসব ধ্বংসাবশেষ আছড়ে পড়ে ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল-১৪ জানিয়েছে, এই হামলায় একজন নিহত হয়েছেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

এদিকে ইসরায়েলের হামলায় ইরানের দুটি পারমাণবিক কেন্দ্র ও বড় শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারই অংশ হিসেবে বিশ্লেষকরা এই হামলাকে দেখছেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর