Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরানের সম্মতির পর হরমুজ প্রণালি পার হলো থাই তেলবাহী ট্যাংকার

আর্ন্তজাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৬ ১৯:৩৯ | আপডেট: ২৫ মার্চ ২০২৬ ২১:০১

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। ছবি: রয়টার্স

থাইল্যান্ড ও ইরানের মধ্যে কূটনৈতিক যোগাযোগের পর একটি থাই তেলবাহী ট্যাংকার নিরাপদভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

বৃহষ্পতিবার (২৫ মার্চ) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ব্যাংচাক করপোরেশন এই তথ্য নিশ্চিত করেছে।

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও সাংবাদিকদের বলেন, ‘আমি অনুরোধ করেছিলাম যে থাই জাহাজগুলোর যদি এই প্রণালি দিয়ে যাওয়ার প্রয়োজন হয়, তবে তারা নিরাপদ পারাপার নিশ্চিত করতে সহায়তা করতে পারে কি না?’

থাই পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘তারা (ইরান) ইতিবাচক সাড়া দিয়েছে এবং জানিয়েছে যে তারা বিষয়টি দেখবে। পাশাপাশি কোন কোন জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করবে, আমাদের কাছে সেগুলোর নাম চেয়েছে।’

বিজ্ঞাপন

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কার্যত বন্ধ রয়েছে। তবে ইরানের সম্মতি নিয়ে কিছু তেলবাহী ট্যাংকার চলাচলের খবর পাওয়া যাচ্ছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর