Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৩০ আগস্ট ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ১৮:৫২ | আপডেট: ২৪ আগস্ট ২০২৬ ১৮:৫৪

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঢাকা: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী ৩০ আগস্ট দুই দিনের সফরে ঠাকুরগাঁও জেলায় যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই হতে যাচ্ছে তার প্রথম আনুষ্ঠানিকভাবে সফর।

সফরের সার্বিক নিরাপত্তা ও প্রস্তুতি নিশ্চিত করতে প্রশাসনিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে বঙ্গভবন।

বঙ্গভবনের প্রটোকল শাখা থেকে ইতোমধ্যে এই বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি সংশ্লিষ্ট সকল দফতরে পাঠানো হয়েছে। চিঠিতে জানানো হয়, রাষ্ট্রপতি আগামী ৩০ আগস্ট সকালে ঢাকায় রাষ্ট্রপতির দপ্তর থেকে রওনা হয়ে ঠাকুরগাঁও পৌঁছাবেন এবং পরদিন ৩১ আগস্ট ঢাকায় প্রত্যাবর্তন করবেন। সফরের সময় রাষ্ট্রপতির থাকার আবাসন, অভ্যন্তরীণ যাতায়াতের জন্য উপযুক্ত যানবাহন ব্যবস্থা এবং সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে নিশ্চিত করার নির্দেশনা প্রদান করা হয়েছে। সফরসঙ্গীদের অনুমোদিত তালিকা ও বিস্তারিত সময়সূচি পরে চূড়ান্ত করে জানানো হবে বলে সংশ্লিষ্ট শাখাগুলো জানায়।

বিজ্ঞাপন

এর আগে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদে আয়োজিত নির্বাচনে বিজয়ী হওয়ার পর তিনি এই পদে অধিষ্ঠিত হন। শপথ গ্রহণের পর তার নিজ এলাকায় এই সফরকে ঘিরে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি স্থানীয় স্তরে ব্যাপক প্রস্তুতি দেখা যাচ্ছে। সব ধরনের প্রস্তুতি নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করার জন্য সকল দায়িত্বপ্রাপ্ত বিভাগ কাজ চালিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর