ঢাকা: নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে বঙ্গভবনে প্রথম দাফতরিক কার্যক্রম শুরু করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৩ আগস্ট) দুপুরে বঙ্গভবনে প্রবেশ করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রথমবারের মতো বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এর মাধ্যমে তিনি প্রেসিডেন্ট হিসেবে তার নিয়মিত দাফতরিক কার্যক্রম শুরু করেন।
এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন। নির্বাচনের পরদিন তিনি নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর শনিবার তিনি জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।