Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশজুড়ে মাঝারি থেকে ভারী বর্ষণের পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ আগস্ট ২০২৬ ১১:৫৮

প্রতীকী ছবি।

ঢাকা: ভারতের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী কয়েকদিন দেশজুড়ে বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার (২১ আগস্ট) আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ভারতের মধ্যপ্রদেশে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

তিনি আরও বলেন, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, লঘুচাপের কেন্দ্রস্থল, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে। আগামী কয়েকদিন দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময়ে সার্বিক তাপমাত্রা সামান্য হ্রাস-বৃদ্ধি পেতে পারে এবং আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর