Friday 10 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাদেশে ভারী বর্ষণের পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৬ ০৯:২৫ | আপডেট: ১০ জুলাই ২০২৬ ১৩:০৫

ছবি: সারাবাংলা

ঢাকা: সারাদেশে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে রাজধানী ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সই করা এক পূর্বাভাসে , শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। সাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অতি ভারী বর্ষণের কারণে দেশের কিছু অঞ্চলের নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে এবং পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে। সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজ করছে যা ক্রমশ দুর্বল হয়ে পড়তে পারে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর