Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভাঙ্গায় মাদরাসার শিক্ষার্থীদের বিরক্ত করার প্রতিবাদে সংঘর্ষে নিহত ১, আহত ১২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ২০:৪৯

নিহত সানি ব্যাপারী।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় মাদরাসার শিক্ষার্থীকদের বিরক্ত করার প্রতিবাদে দুই পক্ষের সংঘর্ষে সানি ব্যাপারী (২০) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১২ জন।

সোমবার (১০ আগস্ট) বিকেলে ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্ৰামে এ ঘটনা ঘটে।

নিহত সানি ব্যাপারী কৈডুবী সদরদী গ্রামের আতিয়ার ব্যাপারীর ছেলে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায় , হযরত ফাতেমাতুজ যহুরা (রাযিঃ) মহিলা মাদরাসার শিক্ষার্থীদের বেশ কিছু দিন ধরে যাতায়াত করার সময় বিরক্ত করতেছিল একই এলাকার বশার মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর। আজ সকালে সোমবার এর প্রতিবাদ করে মাদরাসার মোহতামিম মুফতি মনির ব্যাপারী।

বিজ্ঞাপন

এ ঘটনার সূত্র ধরে ঐ গ্রামের লোকজন বশার মাতুব্বর, বাক্কার মাতুব্বর, আলমগীর মাতুব্বর, হাসান মাতুব্বর, জাহাঙ্গীর মাতুব্বরের সাথে এবং মাদরাসার মোহতামিম মুফতি মনির ব্যাপারী, সবুজ ব্যাপারী, পলাশ ব্যাপারী ও আতিয়ার ব্যাপারীর পক্ষের লোকজনের সঙ্গে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।

ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে গুরুতর আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করে। গুরত্বর আহত সানি ব্যাপারী (২০)-কে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আছমত মাতুব্বর জানান, মাদরাসার শিক্ষার্থীদের বিরক্ত করার প্রতিবাদে দুপুরে দুই পক্ষের লোকজনের মধ্যে প্রথমে হাতাহাতি হয়। সে সময় আমি উভয় পক্ষকে শান্ত করে যার যার বাড়িতে ফিরিয়ে দেই। এর পর উভয় পক্ষের মধ্যে পুনরায় দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মাদরাসার শিক্ষার্থীদের বিরক্ত করার প্রতিবাদে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর