Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন আটক

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ আগস্ট ২০২৬ ১৫:৩৬ | আপডেট: ৯ আগস্ট ২০২৬ ১৭:৫৮

সালমান শাহ এবং অভিনয়শিল্পী ডন হক।

ঢাকা: নায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে সিআইডির (ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট) কাছে হস্তান্তর করা হয়েছে।

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডন একটি ফ্লাইটে করে সৌদিআরব যাওয়ার উদ্দেশে বিমানবন্দরে আসেন।

এদিকে সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে আশরাফুল আলম ডনকে আদালতে নেওয়া হচ্ছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান সালমান শাহ। দীর্ঘদিন ধরে মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে জল্পনা চললেও তদন্তের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। দীর্ঘদিন পরে সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেছেন। মামলায় সাবেক স্ত্রী সামিরা হক, খল চরিত্রের অভিনয়শিল্পী ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর