Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুলাই ২০২৬ ১৬:১৮ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ ১৮:২৬

প্রতীকী ছবি।

খুলনা: খুলনার বটিয়াঘাটার ‌রেজাউল শেখ হত্যা মামলায় তিন আসা‌মিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৭ জুলাই) খুলনার অতি‌রিক্ত জেলা ও দায়রা জজ-৪ আদালতের‌ বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। একই মামলায় অপর এক আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায়ের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন খুরশীদ আলম, সালাম ও খায়রুল। রায় ঘোষণার সময় আসা‌মিরা আদালতে উপ‌স্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩১ মার্চ সকাল ৮টার দিকে রেজাউল শেখ উপজেলার ঝালবাড়ি গ্রামের বাজারে নিজের দোকানের কাছাকাছি ঘোরাঘুরির সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা চার দুর্বৃত্ত বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এরপর তিনি মাটিতে পড়ে গেলে তারা একাধিক আঘাত করতে থাকে। রেজাউলের ছোটো ভাই ঠেকাতে এলে তাকেও তারা আঘাত করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনার দিন নিহতের ছোটো ভাই মেজবাহ উদ্দিন সন্ধ্যায় বাদী হয়ে ঝালবাড়ি এলাকার বাসিন্দা কলম বক্সের ছেলে আ. সালাম, সালাম শেখের দুই ছেলে মো. খুরশিদ আলম (৩৫) ও মো. খায়রুল শেখ (২৮) এবং একই এলাকার কালা বাবুর ছেলে এরশাদকে আসামি করে থানায় মামলা দায়ের করেন। গত ২০১৯ সালের ১১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পুলিশ পারিদর্শক মো. গোলাম রসুল উল্লিখিতদের আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর