Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৬

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ১১:৩৯

ডিএমপি’র লোগো। ফাইল ছবি।

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৭টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) নিয়াজ মেহেদী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

নিয়াজ মেহেদী বলেন, ‘গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩০ জন, লালবাগ বিভাগ কর্তৃক ২৮ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫৯ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৭৪ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৩ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১১৫ জন, গুলশান বিভাগ কর্তৃক ৪৩ জন, উত্তরা বিভাগ কর্তৃক ৫২ জন, সিটিটিসি কর্তৃক ১১ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক একজনকে গ্রেফতার করা হয়।’

বিজ্ঞাপন

তিনি জানান, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে একটি জিপগাড়ি, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি পানির মিটার, একটি ল্যাপটপ, দুইটি সিপিইউ, একটি হার্ডডিস্ক, একটি মনিটর, ২১টি মোবাইলফোন, ১৩৫টি সিমকার্ড, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিবর্গের সিল ও স্বাক্ষর সম্বলিত ৪১টি সিল, অফিসিয়াল লেটারহেড প্যাড ৩২০ পাতা, ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৬ হাজার ৬৫৮ পিস ইয়াবা, ৭০ লিটার দেশি মদ ও ৬০ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর