Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে শপিং ব্যাগে তরুণীর খণ্ডিত মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ১২:৩৭ | আপডেট: ৬ আগস্ট ২০২৬ ২০:২৫

প্রতীকী ছবি

ঢাকা:  রাজধানীর সবুজবাগ থেকে অজ্ঞাত (২০) এক তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড় কালভার্টের নিচ থেকে ওই তরুণীর মাথা ও দুই হাত উদ্ধার করা হয়।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নুরে আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, খবর পেয়ে সকাল ৮টার দিকে মাদারটেক বাগানবাড়ি খালপাড়, কালভার্টের নিচে ময়লার স্তূপ থেকে ওই তরুণীর খণ্ডিত মাথা ও দুই হাত উদ্ধার করা হয়। মাথা ও হাত দুটি একটি শপিং ব্যাগের মধ্যে ছিল।

তিনি আরও জানান, শরীরের অবশিষ্ট অংশ পাওয়া যায়নি। খুঁজে বের করার চেষ্টা চলছে। ওই তরুণীর বয়স হবে আনুমানিক (২০) বছর। তার পরিচয় শনাক্তের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের কাজ চলছে। ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থানে ওই তরুনী হত্যার পর গুম করার জন্য খণ্ডিত করে ঘটনাস্থলে ফেলে রেখে গেছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএসআর/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর