চট্টগ্রাম: জেলার পটিয়ায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ একটি বাইকার গ্যাংয়ের ৬ জন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ সময় তাদের কাছ থেকে মোট ১ লাখ পিস ইয়াবা এবং মাদক পাচারে ব্যবহৃত ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
র্যাব জানায়, আটক ব্যক্তিরা একটি পেশাদার ও সংঘবদ্ধ ‘বাইকার গ্যাং’-এর সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে মোটরসাইকেল ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে ইয়াবার চালান পৌঁছে দেওয়ার কাজ করে আসছিলেন।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে র্যাব।