Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ আগস্ট ২০২৬ ১১:৩৬ | আপডেট: ৬ আগস্ট ২০২৬ ১১:৩৭

ঢাকা: ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময় অস্বাস্থ্যকর বা সংবেদনশীলদের জন্য ঝুঁকিপূর্ণ থাকে। এমনকি শুষ্ক মৌসুমের বাইরে যে দিনগুলোতে বৃষ্টি হয়, সে দিনগুলোতেও নগরবাসী খুব একটা ভালো বাতাস পাচ্ছে না। সাম্প্রতিক বায়ু মানের স্কোরও একই তথ্য দিচ্ছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টায় আন্তর্জাতিক বায়ুদূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের (IQAir) সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা।

এ সময় ঢাকার বায়ুদূষণের স্কোর ছিল ১৪৭, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর ১০১ থেকে ২০০ পর্যন্ত ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হয়।

বিজ্ঞাপন

১৬৮ স্কোর নিয়ে আজ বায়ুদূষণের শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড শহর, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য হয়। ১৬০ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার কাম্পালা এবং ১৫৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। ১৬ স্কোর নিয়ে বাতাসের মানের দিক থেকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। এ ছাড়া ১৭ স্কোর নিয়ে নিউজিল্যান্ডের অকল্যান্ড, ১৮ স্কোর নিয়ে কাজাখস্তানের আলমাটি, এবং ২০ স্কোর নিয়ে অস্ট্রেলিয়ার সিডনি ও ফ্রান্সের লিওঁ সবচেয়ে কম দূষণের শহরের তালিকায় রয়েছে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর