ঢাকা: মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে নতুন স্থানে পদায়ন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ডিএমপি সদর দফতর থেকে জারি করা এক কার্যালয় আদেশে এই তথ্য জানানো হয়। ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ সই করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
পদায়নপ্রাপ্ত কর্মকর্তারা হলেন-
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল আমিন হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল রহমান চৌধুরী, সহকারী পুলিশ কমিশনার রিয়াজুল হক শাহ্, সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান সাকিব, সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান, সহকারী পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান ও সহকারী পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম।
এছাড়া, গত ৬ আগস্ট এক আদেশে ট্রাফিক-তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা তানিয়া সুলতানার বদলির আদেশটি বাতিল করা হয়েছে।