Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রিয়াদে অগ্নিকাণ্ডের ঘটনায় যা বলেছে বাংলাদেশ দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১০ আগস্ট ২০২৬ ১৬:৩৮

সৌদি বাংলাদেশ দূতাবাস – ছবি : সংগৃহীত

রিয়াদে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশি হতাহত হয়েছে- বলে জানিয়েছে সেখানের বাংলাদেশ দূতাবাস।

সোমবার (১০ আগস্ট) দূতাবাস এক বার্তায় এ তথ্য জানান।

দূতাবাসের বার্তায় বলা হয়, রিয়াদের মুসা সানাইয়ায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন প্রবাসী বাংলাদেশী হতাহত হয়েছেন মর্মে খবর পাওয়া গিয়েছে।

ঘটনার খবর পাওয়া মাত্রই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু করে।

নিহতদের পরিচয় নিশ্চিতকরণ, আইনি প্রক্রিয়া সম্পন্নকরণ এবং সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তায় দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর