Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন বিষয়ে রায় ২ আগস্ট

স্টাফ করেসপন্ডেট
২৬ জুলাই ২০২৬ ২১:০৪ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ ২৩:৫৪

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস – সংগৃহীত ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট-এর মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর)-এর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলায় জামিন আবেদন সংক্রান্ত রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২ আগস্ট রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

রোববার (২৬ জুলাই) বিচারপতিকে এম জাহিদ সরওয়ার এবং বিচারপতি শেখ আবু তাহের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এ দিন ধার্য করেন। আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে শুনানি করেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য।

এর আগে, সংশ্লিষ্ট দুটি মামলায় চিন্ময় কৃষ্ণ দাস-কে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছিলেন।

বিজ্ঞাপন

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ মোট ১৯ জনকে আসামি করা হয়। পরবর্তীতে এ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

এদিকে, চিন্ময় কৃষ্ণ দাস-এর বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলায় জামিন প্রশ্নে হাইকোর্টের বহুল আলোচিত এ রায়ের দিকে সংশ্লিষ্ট পক্ষগুলোর নজর রয়েছে।

সারাবাংলা/টিএম/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর