Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সরকারি ভাতার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, রংপুরে বিএনপি নেতাকে শোকজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ২৩:৫৫

অভিযুক্ত ওয়ার্ড বিএনপির নেতা সাইদুল ইসলাম রঞ্জু। ছবি: সংগৃহীত

রংপুর: রংপুরের কাউনিয়ায় হারাগাছ পৌর শহরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে ওয়ার্ড বিএনপির সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জু কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তিনি হারাগাছ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

শুক্রবার (২১ আগস্ট) শুক্রবার রাতে হারাগাছ পৌর বিএনপির সভাপতি মোনায়েন হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু সই করা নোটিশে আগামী ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, হারাগাছ পৌর শহরের মোল্লাটারী জামে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকারি ভাতা দেওয়ার নামে ওয়ার্ড সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুর বিরুদ্ধে আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া গেছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা জানাতে নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন দাজু বলেন, সরকারি ভাতা প্রদানের নামে দলীয় পরিচয়ে টাকা নেওয়া অপরাধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে টাকা নেওয়া ও ফেরত দেওয়ার একটি অডিও রেকর্ড ভাইরাল হলে বিষয়টি নজরে আসে। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় শোকজ করা হয়েছে।

মোল্লাটারী জামে মসজিদের মুয়াজ্জিন নুর আমিন জানান, সরকারি ভাতার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য বিএনপি নেতা রঞ্জু তাদের তিনজনের কাছে ৩৪ হাজার টাকা দাবি করেন। পরে ৩০ হাজার টাকায় সম্মত হলে প্রথমে ১৫ হাজার টাকা নেন এবং বাকি টাকা পরবর্তীতে নেওয়ার কথা বলেন। তবে বিষয়টি জানাজানি হলে পরদিন টাকা ফেরত দেন তিনি।

তবে শোকজ পাওয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রঞ্জুর দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।