Monday 10 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

এনআইডি কার্যক্রম উদ্বোধনে বাহরাইন গেলেন ইসি মাছউদ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ০০:০০

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ফাইল ছবি

ঢাকা: ‎প্রবাসীদের ভোটার নিবন্ধনে ও জাতীয় পরিচয়পত্র কার্যক্রম উদ্বোধন করতে বাহরাইন গেলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

‎সোমবার (১০ আগস্ট) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে বাহরাইনের উদ্দেশে এদিন ভোরে তিনি ঢাকা ত্যাগ করেছেন।

‎এর আগে, ইসি সচিবালয়ের এ-সংক্রান্ত এক সরকারি আদেশ থেকে জানা গেছে, নির্বাচন কমিশনার ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত বাহরাইনে অবস্থান করবেন। সফরকালে তিনি বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন।

‎এ ছাড়া বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রবাসী ভোটাধিকার, ভোটার নিবন্ধন এবং এনআইডি সেবা নিয়ে এক বা একাধিক বৈঠক করার কথা রয়েছে। আগামী ১৮ আগস্ট তার ফেরার কথা রয়েছে।

‎সফরের পুরো সময় এবং যাতায়াত ও ট্রানজিটের সময়কে সরকারি দায়িত্ব পালনের সময় হিসেবে গণ্য করা হবে। তিনি স্থানীয় মুদ্রায় বেতন ও ভাতা গ্রহণ করবেন এবং কোনো অর্থ বৈদেশিক মুদ্রায় নেওয়া হবে না।

‎সেই সঙ্গে এই সফরের যাবতীয় ব্যয় বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিয়া প্রজেক্ট-২।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর