ঢাকা: স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইন বিধি সংস্কারে খসড়া প্রস্তুতের মধ্যে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠকে বসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৯ জুলাই) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে জামায়াত সেক্রেটারি জেনারেলের নেতৃত্ব একটি প্রতিনিধি দল বৈঠক করছেন।
মিয়া গোলাম পরওয়ার ছাড়াও জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে রয়েছেন, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দীন সরকার ও অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।
এ বৈঠকে স্থানীয় নির্বাচনের আইন-বিধি নিয়ে সুপারিশসহ সাম্প্রতিক বিষয়গুলো আলোচনা হতে পারে।
এ বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনসহ নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
ইসির সঙ্গে জামায়াতের বৈঠক চলছে
সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ জুলাই ২০২৬ ১২:৩৫ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১৪:২৩
২৯ জুলাই ২০২৬ ১২:৩৫ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ ১৪:২৩
সারাবাংলা/এনএল/ এএ