Tuesday 14 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ৩ দেশে এনআইডি সেবা চালু করবে ইসি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুলাই ২০২৬ ১১:৪০

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) প্রবাসী বাংলাদেশিদের জন্য সিঙ্গাপুর, বাহরাইন ও সুইডেনে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা চালু করতে যাচ্ছে।

‎মঙ্গলবার (১৪ জুলাই) ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এরই মধ্যে ইসি সচিবালয় থেকে জারি করা তিনটি পৃথক সরকারি আদেশে এই তথ্য জানানো হয়েছে।

এই কার্যক্রমগুলোর আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য তিনজন নির্বাচন কমিশনার পর্যায়ক্রমে সংশ্লিষ্ট দেশগুলো সফর করবেন।

‎সরকারি আদেশ অনুযায়ী, নির্বাচন কমিশনার আবদুর রহমান মাছউদ আগামী ১৫ থেকে ২১ জুলাই বাহরাইন সফর করবেন, যেখানে তিনি ভোটার নিবন্ধন কার্যক্রম উদ্বোধনসহ প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।

বিজ্ঞাপন

এছাড়া, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আগামী ৩০ জুলাই থেকে ৫ আগস্ট সুইডেন এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ২৯ জুলাই থেকে ৪ আগস্ট সিঙ্গাপুর সফর করবেন। এই সফরগুলোর যাবতীয় খরচ ইসির ‘আইডিয়া প্রজেক্ট-২’ থেকে বহন করা হবে।

‎এর আগে, গত বছরের জুলাই মাসে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইতালি, যুক্তরাজ্য, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় এই সেবা চালু করা হয়েছিল।

‎এদিকে, সম্প্রতি ফ্রান্সেও এই কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সেখানকার বাংলাদেশ দূতাবাস প্রয়োজনীয় প্রস্তুতি না থাকার কথা জানানোয় আপাতত দেশটির কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর