Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতিতে সম্মাননা

নজমুল হক, ফ্রান্স থেকে
২২ মে ২০২৬ ০৯:২৯

ফ্রান্স: ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকতা ও আঞ্চলিক সংগঠনের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের উদ্যোগে গত রোববার (১৭ মে) প্যারিস-১৮ এর একটি অভিজাত হলরুমে সন্ধ্যা ৬টায় সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি চৌধুরী ছালেহ আহমেদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজান সরকার।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেরি দ্য অভারভিলিয়ের মেয়র সুফিয়ান কারোমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি কাউন্সিলার তানিয়া তনু ও নাহিদ ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সুভ্রত ভট্টাচার্য, এমদাদুল হক স্বপন, মোতালেব খান, তৌফিকা সাহেদ, খায়রুল আমিন খছরু, সালেহ আহমেদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, প্রবাস জীবনে দীর্ঘদিন ধরে সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্স ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। তারা সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্যারিসে বসবাসরত সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন। প্রাণবন্ত এ আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর