Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পলকের চিকিৎসা না পাওয়ার অভিযোগ আইনজীবীর

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ১৫:০৪

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে বন্দি থাকা সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না বলে দাবি করেছেন তার আইনজীবী।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার বিশেষ জজ আদালতে জুলাই আন্দোলনের সময় রাজধানীতে ট্রাকচালককে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলাটির শুনানির দিন ধার্য ছিল। এই মামলায় জুনাইদ আহমেদ পলকও একজন আসামি।

এদিন পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি অভিযোগ করেন, জুনাইদ আহমেদ পলক দীর্ঘদিন ধরে কারাগারে রয়েছেন এবং তার চিকিৎসার জন্য এর আগে আদালত প্রয়োজনীয় নির্দেশ দিলেও সেই আদেশ বাস্তবায়ন হয়নি। আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তিনি প্রয়োজনীয় ও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না।

বিজ্ঞাপন

আইনজীবীর ভাষ্য, এদিন আদালতের শুনানিতেও পলকের চিকিৎসার বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রসঙ্গত, মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় ট্রাকচালক মো. হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জুনাইদ আহমেদ পলকসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করা হলেও কয়েকজন আসামি আদালতে উপস্থিত না থাকায় অভিযোগ গঠনের কার্যক্রম অনুষ্ঠিত হয়নি। সব আসামির উপস্থিতি নিশ্চিত না হওয়ায় অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে দিয়েছে আদালত। আগামী ১ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।

পলকের আইনজীবী অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি জানান, মামলার কয়েকজন আসামি জামিনে থাকলেও অন্য মামলায় গ্রেফতার থাকায় আদালতে হাজির হতে পারেননি। এ কারণে তাদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন করা হয়। পরে আদালত অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেন।

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর