Sunday 09 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রাফিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

সারাবাংলা ডেস্ক
৯ আগস্ট ২০২৬ ১৪:৩৫ | আপডেট: ৯ আগস্ট ২০২৬ ১৫:১২

ট্রাফিক স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচী পালন

বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’-এর ধারাবাহিকতায় ট্রাফিক এন্ড ড্রাইভিং স্কুলে (টিডিএস) ‘বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে টিডিএস কম্পাউন্ডে প্রায় শতাধিক ফলজ বৃক্ষ রোপণ করা হয়।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় এই কর্মসূচি পরিচালনা ও উদ্বোধন করেন ট্রাফিক স্কুলের প্রশিক্ষণ প্রধান অ্যাডিশনাল ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম।

তিনি বলেন, “বাংলাদেশ সরকার বন, বন্যপ্রাণী, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশের একমাত্র ট্রাফিক সম্পর্কিত বিশেষায়িত ট্রেনিং স্কুলে জীববৈচিত্র্য সংরক্ষণ, সবুজায়ন ও জলবায়ু সহিষ্ণুতা বৃদ্ধির লক্ষ্যে ‘সবুজ বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।”

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘বনভূমি ধ্বংস, কার্বন নিঃসরণ বৃদ্ধি, এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার ফলে পৃথিবীর প্রাণবৈচিত্র্য আজ হুমকির মুখে। এই প্রেক্ষাপটে বৃক্ষরোপণ শুধু একটি সৌন্দর্য বর্ধনের কাজ নয়, এটি জীবনের প্রতীক, পরিবেশ রক্ষার এক শক্তিশালী হাতিয়ার।’

প্রশিক্ষণ প্রধান ৩৭তম নবায়ন কোর্সের পুলিশ সার্জেন্ট শিক্ষার্থী ও টিডিএস-এর সকল কর্মকর্তা-সদস্যদের যার যার এলাকায় বৃক্ষ রোপণের তাগিদ ও পরিচর্যা করার আহ্বান জানান।

সরকারের এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করার এবং প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যায় উদ্বুদ্ধ হবারও আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর